সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৬ পালিত

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৬ পালিত

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৬ পালিত


সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা মোমিনপুর মহাবিদ্যালয়ে  বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) মোমিনপুর মহাবিদ্যালয়ে এই বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. মো. মোজাহার আলীর সভাপত্তিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মো. শফিকুল ইসলাম বুলবুল তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করেছে। বর্তমান তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে ব্যাপক উন্নয়নকল্পে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে আসতে হবে। এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।