সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা হারালেন চিত্রনায়িকা বিপাশা কবির

মা হারালেন চিত্রনায়িকা বিপাশা কবির

মা হারালেন চিত্রনায়িকা বিপাশা কবির

মাকে হারালেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির। তার মা শাহিদা কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপাশা নিজেই।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শাহিদা কবির। কিছুদিন আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। তবে শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন বিপাশা কবির। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে পরিচিতি পান তিনি। পরিচালক শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ সিনেমার আইটেম গানে পারফর্মের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর প্রায় ৫০টির বেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি।

আইটেম গানের পাশাপাশি মূলধারার চলচ্চিত্রে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন বিপাশা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সোলমেট’। এটিই তার সর্বশেষ কাজ। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

মায়ের আকস্মিক মৃত্যুতে বিপাশা কবির ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।