সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পার্বত্য মন্ত্রী।

‎পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পার্বত্য মন্ত্রী।

‎পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পার্বত্য মন্ত্রী।

রাঙামাটি প্রতিনিধি :মোঃ কামরুল ইসলাম, 
‎‎পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।‎রবিবার (২৩ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।‎সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।‎সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ (যুগ্মসচিব),এছাড়াও সভায় বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।‎মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাস্তবায়িত কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্মপরিবেশ এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বোর্ডের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎‎সভা শেষে মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।‎এ সময় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন পার্বত্য জেলায় দুই শতাধিক ছেলে ও মেয়েকে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
‎‎পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।