রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবা-মা, স্ত্রীসহ আহত ৫

কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবা-মা, স্ত্রীসহ আহত ৫

কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ: প্রবাসী ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবা-মা, স্ত্রীসহ আহত ৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

 

স্বামীকে মারধর করতে দেখে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন স্ত্রী। তাঁকে থামাতে এগিয়ে আসেন বৃদ্ধ বাবা-মাও। এরপর হামলাকারীদের আঘাতে একে একে রক্তাক্ত হন পরিবারের পাঁচ সদস্য। অভিযোগ উঠেছে, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় গত ২১ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর ২৩ আগস্ট কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।

অভিযোগের বর্ণনা অনুযায়ী, প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন জসিম। এরপর স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সামিয়ার অভিযোগ, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে জসিমকে মারধর শুরু করে। ধারালো ছেন ও চাপাতির আঘাতে তাঁর মাথা ও হাতে গুরুতর জখম হয়।

চিৎকার শুনে এগিয়ে এসে হামলার শিকার হন জসিমের স্ত্রী সামিয়া, বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮) ও বড় জা নিপা খন্দকার (৪০)। তাঁদেরও বিভিন্নভাবে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়। অভিযোগে বলা হয়েছে, হামলার পর ঘরে ঢুকে আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং নিপার গলার চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত জসিমকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগের পর ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।