শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পান মশলার প্রচার করে ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার স্রফ

পান মশলার প্রচার করে ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার স্রফ

পান মশলার প্রচার করে ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার স্রফ

বলিউডের জনপ্রিয় তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ এবার আইনি জটিলতায় পড়েছেন। পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে তাদের আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।

অভিযোগ উঠেছে, এলাচের বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ তামাকজাত পণ্যের প্রচার করছেন এই তিন তারকা।


প্রশাসনের দাবি, নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরোক্ষভাবে তরুণ প্রজন্মকে ক্ষতিকর নেশার দিকে উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতীক ও সংলাপের মাধ্যমেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরেই গুটকা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ। গত ১১ আগস্ট পাঠানো নোটিশে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে নিষিদ্ধ পণ্যের প্রচারসংক্রান্ত বিজ্ঞাপন বা ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে তিন তারকাকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ভোক্তা সুরক্ষা আইনের আওতায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন তারা।


ইতোমধ্যে মুম্বাইয়ে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বাসভবন এবং কার্যালয়ের ঠিকানায় আইনি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে।