রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। তবে এই শারীরিক অবস্থাতেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউডের এই তারকা। বরং গভীর রাত পর্যন্ত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। দ্বিতীয় সন্তানের জন্মের আগে হাতে থাকা কাজগুলো যতটা সম্ভব গুছিয়ে নিতে চাইছেন অভিনেত্রী। সে কারণেই কোনো কোনো দিন রাত পর্যন্ত শুটিং করতে হচ্ছে তাকে।

সূত্রের বরাতে জানা গেছে, ‘রাকা’ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করার জন্যই এই ব্যস্ততা। সিনেমাটিতে দীপিকার সঙ্গে অভিনয় করছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে