শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ

ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ

ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি। 

বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমে ওসমান হাদির শারীরিক অবস্থা জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন। 

জানা গেছে, এ ধরণের রোগীদের জন্য ৪৮ থেকে ৭২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এসময়ে দেয়া চিকিৎসা তার শরীর কীভাবে গ্রহণ করবে, তা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। 

যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা। 

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনিও অনেকটা একইরকম তথ্য জানান। হাদির জন্য সবাইকে দোয়া করার কথা বলেন তিনি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।