রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

"কিল হিম -২" নিয়ে আসছেন অনন্ত জলিল - বর্ষা

"কিল হিম -২" নিয়ে আসছেন অনন্ত জলিল - বর্ষা

"কিল হিম -২" নিয়ে আসছেন অনন্ত জলিল - বর্ষা

ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের নতুন সিনেমা ‘কিল হিম ২’ নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি।

এ সময় বর্ষা জানান, আপাতত অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের জন্য তার আগ্রহ কম। বর্ষা বলেন, ‘এখন অ্যাকশন করার মতো আমার এনার্জি নেই। তাই আমি অ্যাকশন-ট্যাকশন কিছু করব না।’

আরও পড়ুন আইয়ুব বাচ্চুর গান নিয়ে বিতর্ক, ইউটিউব থেকে সরানোর দাবি
পাশ থেকে অনন্ত জলিল তখন বর্ষাকে উদ্দেশ্য করে বলেন, ‘অ্যাকশন হিরোরা বুড়ো হলেও তো জেমস বন্ডের মতো অ্যাকশন করে।’

এ সময় অনন্ত জলিল জানান, ‘কিল হিম ২’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমি ইকবাল ভাইকে বলছি, আপনি দু-একটা কাজ করতে থাকেন। আমি আসলে আমাদের ব্যবসা-বাণিজ্যটা ঠিক রাখি। আমাদের ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে যেকোনো সময়। এরপর ‘কিল হিম ২’ শুরু করব।’

তিনি আরও বলেন, ‘একটা জিনিস আমি কনফার্ম করে দেই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা ‘কিল হিম ২’ করব, ইনশাআল্লাহ।’

‘কিল হিম’ সিনেমাটি ‘সুনান মুভিজ’-এর ব্যানারে নির্মাণ করেন প্রযোজক ও পরিচালক এম ডি ইকবাল। এতে অনন্ত জলিল ও বর্ষা জুটিকে দেখা যায়। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।

এদিকে চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়। একই বছর সিনেমাটির শুটিং শুরু হয় এবং পরের বছর কাজ শেষ হয়। তবে নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি।