রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে গড়াই নদীতে তীব্র ভাঙ্গনে বিলীন বাড়িঘর-দোকানপাট, হুমকির মুখে হিন্দু পাড়া ও একমাত্র পাকা সড়ক

শ্রীপুরে গড়াই নদীতে তীব্র ভাঙ্গনে বিলীন বাড়িঘর-দোকানপাট, হুমকির মুখে হিন্দু পাড়া ও একমাত্র পাকা সড়ক

শ্রীপুরে গড়াই নদীতে তীব্র ভাঙ্গনে  বিলীন বাড়িঘর-দোকানপাট, হুমকির মুখে হিন্দু পাড়া ও একমাত্র পাকা সড়ক


সোহেল রানা, শ্রীপুর প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের প্রাচীনতম এলাকা আমলসার খেয়াঘাটে গড়াই নদীর তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। নদীভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি দোকানঘর, গাছপালা ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পৈতৃক ভিটেমাটি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার। ​বর্তমানে এই ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করায় চরিয়াপাড়া,দরিয়াপাড়া ও আধারকোটা গ্রামের প্রায় অর্ধশতাধিক হিন্দু সম্প্রদায়ের পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোনো মুহূর্তে তাদের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পুরো গ্রামের মানুষের যাতায়াত এবং খেয়া পারাপারের একমাত্র পাকা সড়কটি নদীর তীরে এসে ঠেকেছে। সড়কটি ভেঙে গেলে ওই এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ​ভাঙ্গনে সর্বস্ব হারানো ভুক্তভোগী মনোজিৎ রায় চরম দুশ্চিন্তা প্রকাশ করে বলেন,গত কয়েক বছর আগে আমার বসতবাড়ি নদীভাঙনে বিলীন হয়ে যায়। এবার আবারও একইভাবে নদীভাঙ্গনে আমার দোকানঘরটি ভেঙ্গে গেল। তিনি ও স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে নদীভাঙ্গন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোরালো অনুরোধ জানিয়েছেন। ​ভাঙ্গন প্লাবিত এলাকাটি রক্ষায় দ্রুত সরকারি হস্তক্ষেপ ও ত্রাণ পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী