রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের তিন লাখ টাকা জরিমানা

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের তিন লাখ টাকা জরিমানা

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের তিন লাখ টাকা জরিমানা

‎ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি মিষ্টি তৈরির কারখানাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

‎অর্থদণ্ড প্রাপ্ত আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পাল (৩৮) পিতার নাম : বাসুদেব পাল। 
‎‎অভিযান-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, মামলাটির নম্বর ৬৬/২০২৬ এবং দোষী সাব্যস্ত হওয়ার তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ময়মনসিংহ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ৩৩ ধারায় অপরাধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার নথিতে জরিমানার পরিমাণ তিন লক্ষ লাখ টাকা  উল্লেখ রয়েছে। 

‎অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন। এ সময় ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানেটারি ইনস্পেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানেটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিন, ময়মনসিংহ জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ, 
ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন।