মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা


শনিবার ভোরে পৌর শহরের (১০নং ওয়ার্ড) মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । 


তবে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি  ঘটতে পারে বলে ধারনা করছেন তারা । এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলের বউসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।


নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অন্যদের শোরৎচিকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। 


পরে মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি।