সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর মূর্তি উদ্ধার।

নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর মূর্তি উদ্ধার।

নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের  কষ্টিপাথর  মূর্তি উদ্ধার।


মোঃ আরিফুল হক সাহিন 
পোরশা  (নওগাঁ)  প্রতিনিধি :-

অদ্য ২৫/০৮/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক ১৫:৩০ ঘটিকায় স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন যে, পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামস্থ কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টি পাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানা পুলিশ ফোর্স সহ  বিকাল আনুমানিক ১৬:০৫ ঘটিকায় ঘটনাস্থলে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম, যার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এসংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।