চুরি,চিনতাই ও মাদকের অভয় অরণ্যে পরিণত হয়েছে কিশোরগঞ্জের নরসুন্দার লেকপার গুলো দেখার কেউ নেই,স্হানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পার গেষে যাওয়া আখড়া বাজার ব্রিজের পশ্চিম লেকের পাড় হতে ওয়াচ টাওয়ার পর্যন্ত এবং উচ্চ বালিকা স্কুলের পিছনে ব্রিজ হতে নূর মসজিদের পিছনে লেকের পাড় ব্রিজ পর্যন্ত ৩ জন করে টহল পুলিশের স্থায়ী ডিউটি দেওয়া জরুরি কারণ বলে এই লেকের পাড় এখন ছিনতাই কারীদের অভয়াশ্রম হিসেবে গড়ে উঠেছে - প্রতিদিন ই ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসনের এ ব্যাপারে কোন আগ্রহ নেই একটু নজর দিলেই দিনে দিনে বাড়তে থাকা এইসব ছিনতাই কারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব - আমরা সাংবাদিকদের কোন তোয়াক্কাই করছে না - আমার ভাড়া বাসা নগুয়া প্রথম মোড় আর কর্মস্থল গৌরাঙ্গ বাজার তাই প্রায়ই লেক পাড় দিয়ে হেঁটেই আসা যাওয়া করতে গিয়ে এসবের মুখোমুখি হতে হয়,ঐদিন গভমেন্ট স্কুলের নবম শ্রেণির ৪/৫ জন ছাত্র স্কুল ছুটির পর এ দিক দিয়ে বাসায় যাওয়ার পথে কয়েকজন চিনতাইকারী তাদের পথ রোধ করে চেক করে কিছু না পেয়ে ব্লেড দিয়ে সারা শরীরে পোছ দিয়ে চলে যায় মিনিট খানেক পর আমার সাথে দেখা হয় দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল তাই প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান এবং করজোড়ে অনুরোধ উল্লেখিত এই দুইটি স্পটে নিয়মিত পুলিশের টহল জোরদার করুন -নয়তো যেকোনো সময় ছিনতাইকারির আঘাতে ঘটে যেতে পারে মৃত্যুর মতো বড় কোন দুর্ঘটনা । কিশোরগঞ্জের প্রশাসনের নাকের ডগায় ঘটে যাচ্ছে এই সব দুর্ঘটনা,তাই আমি কিশোরগঞ্জের স্হানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।