শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

রাঙামাটি প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম 


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।পবিত্র এই দিনটির আনন্দ রোগীদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং অসুস্থ মানুষের প্রতি মানবিক সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে এ খাবার বিতরণের আয়োজন করা হয়। চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আনন্দ দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণকালে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া মানবিক দায়িত্বের অংশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ রোগীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।