রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ধুরা উঠলেও ওঠেনি তারা, সুতিয়ায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বন্ধুরা উঠলেও ওঠেনি তারা, সুতিয়ায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বন্ধুরা উঠলেও ওঠেনি তারা, সুতিয়ায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

 স্কুল বন্ধের দিনে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল তারা। খেলা শেষে অন্যদের সঙ্গে সুতিয়া নদীতে গোসল করতে নামে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী মোকতাসিন (১০) ও রাব্বি (১২)। একে একে সবাই নদী থেকে উঠে এলেও তীব্র স্রোতের মধ্যে থেকে যায় তারা। কিছুক্ষণ পর নদীতে ভেসে ওঠে রাব্বির নিথর দেহ। পরে মোকতাসিনকেও পানি থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের হাজিবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোকতাসিন বাপ্তা গ্রামের রুহুল আমিনের ছেলে এবং রাব্বি বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তারা দুজনই বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা আরমান জানান, স্কুল বন্ধ থাকায় সকালে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই দলবেঁধে সুতিয়া নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা উঠে এলেও মোকতাসিন ও রাব্বি পানিতে ছিল। একপর্যায়ে রাব্বির মরদেহ পানিতে ভাসতে দেখে তীরে থাকা কয়েকজন চিৎকার করে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা ছুটে এসে রাব্বিকে উদ্ধার করেন। একই সময় মোকতাসিনকেও পানি থেকে উদ্ধার করে তীরে আনা হয়।
পরে দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ বলেন, দুপুর দেড়টার দিকে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মোকতাসিনের চাচা রনি বলেন, সকালে মাকে নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল মোকতাসিন। পরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে। সে ভালো সাঁতার জানত না। নদীতে স্রোত বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের চাচাতো ভাই শাহ মোয়াজ্জেম বলেন, ‘সকালে স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। দুজনই কম সাঁতার জানত। নদীতে স্রোত বেশি থাকায় হঠাৎ তারা তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পাঠান মিতা বলেন, ‘মোকতাসিন ও রাব্বি দুজনই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।