রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় ফেসবুকে 'অপরাজিত' লিখে কলেজছাত্রের আত্মহত্যা

পাকুন্দিয়ায় ফেসবুকে 'অপরাজিত' লিখে কলেজছাত্রের আত্মহত্যা

পাকুন্দিয়ায় ফেসবুকে 'অপরাজিত' লিখে কলেজছাত্রের আত্মহত্যা

​মো :রেজুয়ানুল হক পাকুন্দিয়া 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অপরাজিত’ লিখে মো. রিফাত নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চর পাকুন্দিয়া পর্দাণীপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
​হঠাৎ করে এমন সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং স্তব্ধ হয়ে যান এলাকাবাসী।
​নিহত রিফাত এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি 'আলোকিত পাকুন্দিয়া ব্লাড গ্রুপ'-এর একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় সদস্য হিসেবে সমাজসেবামূলক কাজে ভূমিকা রেখে আসছিলেন। সমাজের জন্য ইতিবাচক কিছু করার আগ্রহ ও সচেতনতা থাকা সত্ত্বেও তার এমন অকাল প্রস্থানে সহকর্মী ও স্বজনেরা বাকরুদ্ধ।
​এমন করুণ ও বেদনাদায়ক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শুভানুধ্যায়ীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন এবং সন্তানহারা শোকসন্তপ্ত পরিবার যেন এই কঠিন শোক সহ্য করতে পারে— সেই প্রার্থনা জানিয়েছেন।