রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

বেলকুচিতে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

বেলকুচিতে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও নজরুলসংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বেলকুচি সরকারি কলেজে নজরুল একাডেমি, বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নজরুল গবেষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমি, বেলকুচি উপজেলা শাখার সভাপতি মনোয়ার চৌধুরী বাবু।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যজীবন ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনার কবি। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করেছে।
তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে নিয়মিতভাবে নজরুলচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে।
আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল একাডেমি, বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
আয়োজনে: নজরুল একাডেমি, বেলকুচি উপজেলা শাখা।