ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন
পিকআপে মাদক বহন, ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ মাদক কারবারী গ্রেফতার
২৬/০৮/২০২৬ খ্রি. বিকাল ১৬.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ২০০ (দুইশত) বোতল ফেয়ারডিল সিরাপসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ সেবুল আহাম্মদ পিতা- মৃত আব্দু ছামাদ সাং- হাদারপাড় থানা- গোয়াইনঘাট জেলা- সিলেট
২। ছালেহ আহাম্মদ পিতা- মোঃ ছুমছু মিয়া
সাং- উপর গ্রাম আনফরের বাড়ী থানা-গোয়াইনঘাট
জেলা- সিলেট
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।