শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিদেশ সফরে ভারতের ক্রিকেটাররা বাজে অভ্যাসে জড়ান

বিদেশ সফরে ভারতের ক্রিকেটাররা বাজে অভ্যাসে জড়ান

বিদেশ সফরে ভারতের ক্রিকেটাররা বাজে অভ্যাসে জড়ান


স্বামীর প্রশংসা করতে গিয়ে ভারত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। তার দাবি, বিদেশ সফরে দলের অন্যরা বাজে অভ্যাসে জড়ালেও জাদেজা কখনো ভুল কর্মকাণ্ডে জড়াননি।গুজরাটের বিধানসভার সদস্য রিভাবা সম্প্রতি রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী হয়েছেন। সম্প্রতি এক জনসভায় স্বামী জাদেজার প্রশংসা করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। তার দাবি, সিরিজ খেলতে দল যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোতে যায়, তখন অন্যরা বাজে অভ্যাসে জড়ালেও তার স্বামী জড়ান না।

 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জনসভায় দেওয়া বক্তব্য দেওয়ার সময় রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি। কারণ, তিনি তার দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’