রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়ধুলকে মাদক-চাঁদাবাজমুক্ত করার ঘোষণা মাহমুদুলের

বড়ধুলকে মাদক-চাঁদাবাজমুক্ত করার ঘোষণা মাহমুদুলের

বড়ধুলকে মাদক-চাঁদাবাজমুক্ত করার ঘোষণা মাহমুদুলের

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌর বিএনপির সাবেক সদস্য মাহমুদুল হাসান। নির্বাচনে বিএনপির সমর্থন ও মনোনয়ন পেলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণার সময় মাহমুদুল হাসান বলেন, বড়ধুল ইউনিয়ন দীর্ঘদিন ধরে নদীভাঙনসহ নানা সমস্যায় জর্জরিত। নদীভাঙন কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব।”
মাহমুদুল হাসান আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, “বিএনপির সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এমপি মহোদয় যদি আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন, তাহলে তাঁর নেতৃত্বে বড়ধুল ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একই সঙ্গে তাঁর হাতকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে বড়ধুল ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত, মাদক ও চাঁদাবাজমুক্ত জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এদিকে মাহমুদুল হাসানের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে মনে করছেন তাঁর সমর্থকরা।