রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় অবৈধ সুতিজাল বিরোধী যৌথ অভিযান: পুনর্ভবা নদী থেকে ১৪টি অবকাঠামো ধ্বংস

পোরশায় অবৈধ সুতিজাল বিরোধী যৌথ অভিযান: পুনর্ভবা নদী থেকে ১৪টি অবকাঠামো ধ্বংস

পোরশায় অবৈধ সুতিজাল বিরোধী যৌথ অভিযান: পুনর্ভবা নদী থেকে ১৪টি অবকাঠামো ধ্বংস

​মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি


​নওগাঁর পোরশায় মৎস্য সম্পদ রক্ষায় এবং পুনর্ভবা নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে নদীটির বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
​অভিযানকালে পুর্নভবা নদীতে অবৈধভাবে গড়ে তোলা ২টি গ্রুপের মোট ১৪টি সুতিজালের বাঁশ ও নেটের অবকাঠামো কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদীপথে অবাধ বিচরণ নিশ্চিত করতে ‘মৎস্য সংরক্ষণ আইন’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অসাধু জেলেরা নদীতে সুতিজাল পেতে রেণু ও পোনা মাছসহ ছোট-বড় সব ধরনের মাছ নিধন করছিল, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
​অভিযানে নেতৃত্ব দেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পোরশা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শ্রী অমিত বাবু, ১ জন এএসআই, ৩ জন পুলিশ কনস্টেবল এবং স্থানীয় উৎসুক জনতা।
​উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন জানান, "অবৈধ জাল দিয়ে মাছ শিকার মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। পুনর্ভবা নদীকে অবৈধ জালমুক্ত করতে এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
​অভিযান চলাকালে স্থানীয় সাধারণ মানুষ ও প্রকৃত মৎস্যজীবীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং স্থায়ীভাবে অবৈধ জাল বন্ধে জোর দাবি জানান