সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জিয়ানগরে পুলিশের জনসচেতনতামূলক র‍্যালি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জিয়ানগরে পুলিশের জনসচেতনতামূলক র‍্যালি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জিয়ানগরে পুলিশের জনসচেতনতামূলক র‍্যালি

আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধি

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকায় পানছড়ি থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জিয়ানগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি। পরে র‍্যালিটি সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনকেই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে একটি পরিবার এবং পুরো সমাজের ওপর। মাদকের কারণে বাড়তে পারে অপরাধপ্রবণতা, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক কারবারি ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এজন্য পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

মাদকমুক্ত সমাজ গড়তে জিয়ানগরের এই উদ্যোগ হোক সবার জন্য একটি অনুপ্রেরণা। মাদককে ‘না’ বলে সুস্থ, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।