রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট:

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট:

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট:

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি


পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জলকপাটগুলো খোলা হয়।  জলকপাট খোলার পর প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি, কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে বাঁধের ভাটির নিচের এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  এ পরিস্থিতিতে ভাটির এলাকার বাসিন্দাদের নদী ও আশপাশের নিম্নাঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া নদীসংলগ্ন এলাকা ও নিম্নাঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।