মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে 'প্রথম উপজেলা গার্ল গাইডস্ ক্যাম্প-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠান। গত ২৯ আগস্ট ২০২৬, শনিবার পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার জনাব ফৌজিয়া জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. ওমর ফারুক ভূঞা, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো. আতিকুর রহমান মাসুদ এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আবদুল হান্নান। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব
মো : মানছুরুল হক (কচি) অধ্যক্ষ, মনরদী কলেজ। ব্যাজ পরিয়েদেন অতিথি বৃন্দ কে সৈয়দুজ্জামান সৈয়দ। এছাড়া ও অনান্য শিক্ষক
ও মেহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছাত্রীদের শারীরিক, মানসিক ও নৈতিক গুণাবলির বিকাশে গার্ল গাইডসের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।