মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া -
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের উদ্যোগে 'মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬'-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৬৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে নগদ ১ লাখ ২২ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েত ভূঁইয়া মোহন। গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই পাটুয়াভাঙা ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আবার পড়ার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। পড়াশোনা ছাড়া পরীক্ষায় পাস করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। এবং এই রকম আয়োজক আমাদের সময়ে ইউনিয়ন, উপজেলায় ছিল না, মোহন কে ধন্যবাদ। সে আরও অনেক কিছু করবে বলে আমাকে আশ্বস্ত করেন। আমার যা করার আমি করবো। তবে ২১ এ ফ্রেবুয়ারীর আগে শহীদ মিনার হবে।
আর ভবনের সমস্যা ও দূত সমাধান হবে।