মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রাম এর ফুলবাড়ী উপজেলা র নাওডাঙ্গা ইউনিয়নে ডিলারের নিকট থেকে অবৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জব্দ

কুড়িগ্রাম এর ফুলবাড়ী উপজেলা র নাওডাঙ্গা ইউনিয়নে ডিলারের নিকট থেকে অবৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জব্দ

কুড়িগ্রাম এর ফুলবাড়ী উপজেলা র নাওডাঙ্গা ইউনিয়নে ডিলারের নিকট থেকে অবৈধভাবে সার উত্তোলন, ২০ বস্তা জব্দ

মোঃ নাজমুল হাসান, (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা র নাওডাঙ্গা ইউনিয়নের ডিলারের কাছ থেকে অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। 
এ ঘটনায় আজিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্র থেকে সারগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স সৈকত ট্রেডার্সের সার বিতরণ কেন্দ্রে সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম চলে। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ শাহ, ইব্রাহিম আলী ও আসাদুজ্জামান বালারহাট বাজারে নাস্তা করতে গেলে এ সুযোগে একটি ভ্যানে করে ২০ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বিষয়টি কৃষি কর্মকর্তাদের নজরে পড়লে তারা ভ্যানটি থামিয়ে সারগুলো কোথায় নেওয়া হচ্ছে এবং কতজন কৃষকের নামে সার উত্তোলন করা হয়েছে, তা জানতে চান। এ সময় সেখানে থাকা আজিমুল ইসলাম ২০ জন কৃষকের জন্য সারগুলো নেওয়া হচ্ছে বলে জানান।

পরে উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও এআইও সুশান্ত কুমার রায়কে অবহিত করেন। তারা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ২০ জন কৃষকের পরিচয়পত্র দেখতে চাইলে যাচাই করে অসঙ্গতি পাওয়া যায়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আজিমুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে।

এদিকে ঘটনার পর থেকে বালারহাট বাজারে মেসার্স সৈকত ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ পন্থায় সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সারসহ একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।