স্টাফ রিপোর্ট মোঃফরহাদ হোসেন
গাজীপুর থেকে রাজশাহীতে মরদেহ নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
ভুল তথ্যের কারণে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপাসিয়া কোহিনূর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নূরুন নাহার লিপি মারা যাননি। তিনি বর্তমানে জীবিত ও সুস্থ আছেন। এ ঘটনায় নিহত হয়েছেন তাঁর ছোট বোন লাকী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতরাতে গাজীপুরে সম্পা স্বামী মারা যান। পরে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি রাজশাহীতে নেওয়ার সময় দাদার পরিবারের সদস্যরা সঙ্গে রওনা দেন।
পথে রাজশাহীর গুরুদাসপুর এলাকায় অ্যাম্বুলেন্সটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাকী নিহত হন। দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে বাঘিয়া আবু মোড়ল দাখিল মাদ্রাসার সুপার নুরে আলমও রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুম সম্পা ফুফুর স্বামী ও লাকী ফুফুর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে। একই সঙ্গে আহত সকলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয়জনদের বেহেশত নসিব করুন এবং আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করুন। এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।