মোঃ আরিফুর হক সাহিন
স্টাফ রিপোর্টার
পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন সরকারি কোয়ার্টার এলাকা এবং মোহাম্মদপুর থানার বসিলা বস্তিতে অবস্থিত আসামিদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
মোঃ বিশু শেখ (৪৭): পিতা- মৃত জমির উদ্দীন শেখ, গ্রাম- গোপীনাথপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ। (তার বিরুদ্ধে একটি জিআর সাজাসহ মোট ৩টি ওয়ারেন্ট রয়েছে।)
মোছাঃ নাজিরা খাতুন (৪০): স্বামী- মোঃ বিশু শেখ, গ্রাম- গোপীনাথপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ। (তার বিরুদ্ধে ৩টি ওয়ারেন্ট রয়েছে।)
মোঃ আঃ হামিদ (৫০): পিতা- মৃত জিদার রহমান, গ্রাম- বড়গ্রাম, থানা- পোরশা, জেলা- নওগাঁ। (তার বিরুদ্ধে সাজাসহ ৪টি ওয়ারেন্ট এবং একাধিক মামলা রয়েছে।)
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। উদ্ধারকৃত তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পোরশা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।