মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য শিক্ষাসভা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য শিক্ষাসভা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য শিক্ষাসভা অনুষ্ঠিত।


মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সভার কার্যক্রম দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। এতে দ্বীনি ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দারসুল কুরআন,বইপাঠ পর্যালোচনা, মুখস্থকরণ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ এমদাদুল হক এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ মোকাররম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক স্কুল-কলেজ সম্পাদক মোঃ ইমতিয়াজ জয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ দিদারুল আলম অলি।
শিক্ষা সভায় বক্তারা সদস্যদের দ্বীনি জ্ঞানার্জন, আত্মগঠন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত অধ্যয়ন,আমল-আখলাকের উন্নয়ন এবং সংগঠনের দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। সদস্য শিক্ষা সভা শেষে অনুষ্ঠিত পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ শিক্ষা সভা সদস্যদের মাঝে নতুন উদ্যম ও প্রেরণা সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।
পরিশেষে মহান আল্লাহর কাছে এ প্রচেষ্টা কবুল এবং দ্বীনের পথে কাজ করার তাওফিক কামনা করা হয়।