শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জিওস্টারের সঙ্গে চুক্তির বিষয়ে স্পষ্ট করলো আইসিসি

জিওস্টারের সঙ্গে চুক্তির বিষয়ে স্পষ্ট করলো আইসিসি

জিওস্টারের সঙ্গে চুক্তির বিষয়ে স্পষ্ট করলো আইসিসি


সব জল্পনার অবসান ঘটিয়ে আইসিসির মিডিয়া রাইটস পার্টনার হিসেবে থাকছে জিওস্টার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টগুলোও ভারতীয় ব্রডকাস্টারই সম্প্রচার করবে। আইসিসির সঙ্গে চার বছরের চুক্তিও চলমান আছে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি তিন মাসেরও কম সময়। সূচি আর ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই। আয়োজনও প্রায় গুছিয়ে এনেছে দুই স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তবে, বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে বিপাকে দর্শকরা। হঠাৎই গুঞ্জন, আইসিসির সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠান জিওস্টার। 

 
এমন গুঞ্জনের পর মাথায় বাজ ভেঙ্গে পরে দর্শকদের। আইসিসির সঙ্গে চুক্তি বাতিল হলে বিশ্বকাপের ম্যাচগুলো কোথায় দেখবেন ফ্যানরা। তা নিয়ে শোরগোল পরে যায়। চুক্তি বাতিলের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশ করা হয়। ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সঙ্গে ২০২৪-২৭ পর্যন্ত চার বছরের চুক্তি হয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের বিনিময়ে।