মো: আব্দুল্লাহ
ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাসট্যান্ড চত্বরে (পলাশ চত্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মো: আবদুস সালাম পিন্টু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, পৌরসভা বি়এনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগনিক সম্পাদক মফিজুর রহমান খান, সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টো এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।