দিনশেষে জামাই না সাজা ছেলেটাই সুখী হয়েছে—এমন মন্তব্য ঘুরছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।
ছবিতে দেখা যায়, এক পাশে বিয়ের সাজে এক যুবক, অপর পাশে বিয়ের পোশাকে এক তরুণী এবং তাদের মাঝখানে বসে আছেন আরেক যুবক। ছবিটি দেখে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ মজার ছলে লিখছেন—“দিনশেষে জামাই না সাজা ছেলেটাই সুখী হয়েছে!”
তবে ছবিটি কোথায়, কবে এবং কোন পরিস্থিতিতে তোলা হয়েছে—এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। একইভাবে ছবিতে থাকা ব্যক্তিদের বর্তমান অবস্থাও নিশ্চিতভাবে জানা যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো দাবি যাচাই ছাড়া সত্য হিসেবে প্রচার না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
তাহলে প্রশ্ন থেকেই যায়—ছবিতে জামাই সেজে থাকা ছেলেটার বর্তমান অবস্থা কী?
কারও কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য বা ঘটনার বিস্তারিত তথ্য থাকলে তা জানা গেলে ছবিটির প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি