রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর- এর জন্মদিন

আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর- এর জন্মদিন

আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর- এর জন্মদিন

রোমান্টিক নায়কের ইমেজ দিয়ে তিনি জয় করেছিলেন কোটি দর্শকের মন, আর চরিত্রাভিনেতা হিসেবেও রেখে গেছেন এক অনন্য ছাপ।


ঋষি কাপুর মুম্বইয়ের চেম্বুরে ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মনাম ছিল ঋষি রাজ কাপুর। তিনি ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় পুত্র। তার দুই ভাই— রণধীর কাপুর ও রাজীব কাপুর— দুজনেই ছিলেন বলিউড অভিনেতা।
শিক্ষাজীবন শুরু হয় মুম্বইয়ের ক্যামশন স্কুলে, পরবর্তীতে আজমিরের মায়ো কলেজে উচ্চশিক্ষা লাভ করেন।

 

১৯৭০ সালে বাবার পরিচালিত ‘মেরা নাম জোকার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম কাজেই বাজিমাত— জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৭৩ সালে ‘ববি’ ছবিতে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে প্রথম নায়ক হিসেবে আবির্ভূত হয়ে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেন।
দুই দশকের বেশি সময় ধরে তিনি ছিলেন হিন্দি সিনেমার ‘রোমান্টিক হিরো’। ২০০০-এর পর তিনি সফলভাবে পরিণত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রায় ৯২টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।


পুরস্কার ও স্বীকৃতি:-
* ১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
* ৪টি ফিল্মফেয়ার পুরস্কার
* ৩টি জি সিনে পুরস্কার
* ২টি স্ক্রিন পুরস্কার


ঋষি কাপুরের স্ত্রী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নিতু সিং (কাপুর)। তাদের দুই সন্তান— বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও কন্যা রিধিমা কাপুর সাহানি।

 

৩০ এপ্রিল ২০২০ সালে মাত্র ৬৭ বছর বয়সে ঋষি কাপুর মুম্বইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসার (লিউকেমিয়া)-তে ভুগছিলেন।


ঋষি কাপুর ছিলেন এমন এক অভিনেতা, যিনি পর্দার রোমান্সকে বাস্তবতার আবরণে ঢেকে দর্শকদের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন। আজও তার স্মৃতি অমলিন।