বিপুল চন্দ জেলা প্রতিনিধ ফরিদপুর
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর পূজা উদযাপন ফ্রন্টে মহানগর শাখার সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু, মহানগর কমিটির যুগ্ন- আহ্বায়ক বিপ্লব কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছেন। আমরা সবাই বাংলাদেশি। বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় আপনাদের পাশে আছে আর তাই
দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।
এর পূর্বে বিভিন্ন স্থান থেকে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের পরবর্তী পর্বে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।