শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দোহাকুলা বাজারে উপজেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ।
পৌর যুবনেতা তানভীর আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের রাজনৈতিক ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও জনগণের স্বার্থে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বক্তারা আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের দিন নয়, বরং দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষকদল নেতা বুলবুল হোসেন, যুবনেতা তুহিন রেজা, ওয়ালিদ আহসান, জুয়েল রানা, আব্দুল্লাহ, মেহেদি হাসান, জাকারিয়া হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ, দল ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।