বদরুজ্জামান ভূঁইয়া হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশের প্রথম ‘শতভাগ রোভার জেলা’ হিসেবে গৌরব অর্জন এবং কিশোরগঞ্জ জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রোভার স্কাউটের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস ও জেলা রোভারের সংশ্লিষ্ট কর্মকর্তা, রোভার স্কাউটসের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রোভার স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
আয়োজকরা বলেন, রোভার স্কাউটদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজনে: বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।
