শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ওসমান হাদি ও এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় পঞ্চগড়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি

ওসমান হাদি ও এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় পঞ্চগড়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি

ওসমান হাদি ও এরশাদ উল্লা গুলিবিদ্ধের ঘটনায় পঞ্চগড়ে জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা গুলিবিদ্ধ হওয়ার পৃথক দুটি ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে নির্বাচনি প্রচারণাকালে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাও সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

পঞ্চগড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বিএনপি মনোনীত পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।

সমাবেশে তিনি বলেন, “নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, পঞ্চগড় জেলার দুইটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপস। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।