রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা

পাকুন্দিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা

পাকুন্দিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা

​মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

​শনিবার (৫ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে "ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ফুটবো / জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো"— প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।
​পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ওমর ফারুক ভূঞা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত রেখে আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।