শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপ্তাহজুড়ে সালমান শাহর সিনেমা

সপ্তাহজুড়ে সালমান শাহর সিনেমা

সপ্তাহজুড়ে সালমান শাহর সিনেমা

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। এই আয়োজনে টানা সাত দিন দর্শক দেখতে পাবেন প্রয়াত এই অভিনেতার জনপ্রিয় সাতটি সিনেমা।

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত সিনেমাগুলো।

বিশেষ এই আয়োজনের প্রথম দিন ৫ সেপ্টেম্বর দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা ‘বিচার হবে’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।


৬ সেপ্টেম্বর প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন শিবলি সাদিক পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।

৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজনের পঞ্চম দিনে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর দেখানো হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

আয়োজনের শেষ দিন ১১ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।