বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) হয়েছেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন মন্ডল।
সংগঠন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শাহিন মন্ডলকে এই পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের যৌথ সিদ্ধান্তে এই কো-অপ্ট প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদকের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, "আশা করি নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাঁর উপর অর্পিত দায়-দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। তাঁর অন্তর্ভুক্তিতে দেশজুড়ে অসহায় ভূমিহীনদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান ও সুসংগঠিত হবে—এই প্রত্যাশা করি।"
