সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফ/তার

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফ/তার

ENTER TV


পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফ/তার

নওগাঁর পত্নীতলায় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহব্বত হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার শাশইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহব্বত হোসেন নওগাঁর পোরশা উপজেলার চকনামাজু গ্রামের মো. তবিবর মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শাশইল বাজার এলাকায় মোহব্বত হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নাজমুল হক

নওগাঁ জেলা প্রতিনিধি