ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তবে বিয়ের আয়োজন কোথায় হবে কিংবা পাত্র কে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরী।
বিষয়টি নিশ্চিত করে একাধিকসূত্র জানায়, আপাতত বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানান, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে—এমন খবর। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।