মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি, পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ৬ ও ৭ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: ওমর ফারুক ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মো: আলাউদ্দিন আশরাফী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার
জনাব মো: শারফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার, পাকুন্দিয়া শিক্ষা অফিস।
জনাব মো: আফসর উদ্দিন মানিক, প্রধান শিক্ষক, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
জনাব মো: আবদুল হান্নান, প্রধান শিক্ষক, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
জনাব মো: নজরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক, পাকুন্দিয়া উপজেলা ক্রীড়া সংস্থা
জনাব মো: তমিজ উদ্দিন (তমিজ স্যার), অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক
এছাড়াও অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।