মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দফাদার মো: মতিউর রহমান এবং মহল্লাদার মো: জালাল উদ্দিন-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাস। এতে সভাপতিত্ব করেন ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব আতাউর রহমান সুরুজ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দফাদার ও মহল্লাদারের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা ও সেবামূলক কাজের প্রশংসা করেন এবং তাঁদের উত্তরোত্তর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।