সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন পুজা

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন পুজা

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন পুজা


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন পূজা চেরি। এ নিয়ে কয়েক দিন ধরে চর্চা চললেও নীরব ছিলেন এই অভিনেত্রী। অবশেষে আড়াল ভেঙে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন পূজা। ব্যক্তিগত জীবনে বিয়ে না করলেও পেশাগত কারণে বহুবার বধূ সেজেছেন পূজা চেরি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পূজা চেরি এক বার্তায় বলেন, “অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সবকিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।” 

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের মানুষ বলেও জানান এই অভিনেত্রী।  

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু জীবনসঙ্গীর নাম-পরিচয় কিংবা বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি পূজা। গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়ায়, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পূজা। পরে এ খবরও উড়িয়ে দেন তিনি।  

এ বিষয়ে পূজা চেরি জানান, বিয়ে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বিষয়টি গোপনে করার কোনো ইচ্ছা তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা