শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে বাড়ি ফাঁকা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজারহাটে বাড়ি ফাঁকা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ENTER TV


রাজারহাটে বাড়ি ফাঁকা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উপনচৌকি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর (৬০) উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে আবু বক্কর তার এক আত্মীয়ের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক উপস্থিত না থাকায় শিশুটি দরজা খুলে তাকে ঘরের ভেতরে বসতে দেয়।

অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে একপর্যায়ে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের গোয়ালঘরে কাজ করতে থাকা তার জেঠিমা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

শিশুটির জেঠিমা ঘরের ভেতরে অভিযুক্ত বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রয়েছে। পরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি