শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

ENTER TV


নওগাঁয় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা

চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় নওগাঁ শহরের সদর হাসপাতাল রোডের দুটি ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর হাসপাতাল রোড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে তাদের মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য নির্ধারিত নিয়মে সংগ্রহ, সংরক্ষণ ও নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নাজমুল হক

 নওগাঁ জেলা প্রতিনিধি