রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনবান্ধব আয়নাল হক: শিশা বাজারে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, ভ্যান-অটো চালকদের ভোগান্তি অবসান

জনবান্ধব আয়নাল হক: শিশা বাজারে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, ভ্যান-অটো চালকদের ভোগান্তি অবসান

জনবান্ধব আয়নাল হক: শিশা বাজারে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, ভ্যান-অটো চালকদের ভোগান্তি অবসান

মোঃ আরিফুল হক সাহিন, 
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


‎নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজারের তিনমাথার মোড়ে দীর্ঘদিন ধরে চলা যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি নিরসন হয়েছে।
‎​জানা গেছে, উক্ত পয়েন্টে রাস্তা কাঁচা ও খানাখন্দে ভরা থাকার কারণে দীর্ঘদিন ধরে ভ্যান ও অটোচালকদের গাড়ি ওঠা নামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, গরিব ও মেহনতী মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব আয়নাল হকের দৃষ্টিগোচর করা হয়।
‎​খবর পাওয়া মাত্রই তিনি কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটি তাৎক্ষণিকভাবে সংস্কারের ব্যবস্থা করেন।
‎​রাস্তাটি দ্রুত মেরামত হওয়ায় শিশা বাজারের ব্যবসায়ী, ভ্যান-অটো চালক ও সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় এক ভ্যানচালক আনন্দ প্রকাশ করে বলেন, "আয়নাল ভাই চেয়ারম্যান পদে না থেকেও যেভাবে প্রতিনিয়ত আমাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছেন, তিনি প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন আরও তরান্বিত হবে।"
‎​এলাকাবাসীর অভিমত, একজন প্রকৃত জনবান্ধব ও কর্মঠ প্রতিনিধি হিসেবে আয়নাল হককেই তারা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে পেতে চান।