শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইযোদ্ধা শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে: আরশ খান

জুলাইযোদ্ধা শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে: আরশ খান

জুলাইযোদ্ধা শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে: আরশ খান

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সরব ছিলেন অভিনেতা আরশ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানানোর পাশাপাশি আন্দোলনের সময় রাস্তায়ও নেমেছিলেন তিনি। তবে সময়ের ব্যবধানে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়টি আর স্বাচ্ছন্দ্যবোধ করাচ্ছে না তাকে। বরং এই শব্দটি ব্যবহার করে অনেকে সুবিধা নিয়েছেন বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

সোমবার রাতে রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ে ‘জুলাই আন্দোলন’ প্রসঙ্গে কথা বলেন আরশ। এ সময় তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা’ শব্দটা আমার সঙ্গে নিতে চাই না। এই শব্দটার সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন নেই। এই শব্দটা এখন কুৎসিত হয়ে গেছে।

আরশের ভাষ্য, শব্দটিকে বিকৃত করে অনেকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘এই শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে। যার কারণে যখন এই শব্দটা (জুলাইযোদ্ধা) শুনি, এখন কেন জানি শ্রুতিমধুর লাগে না।’

তবে জুলাই আন্দোলনের সময় রাজপথে নামার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই বলে জানিয়েছেন আরশ। তিনি বলেন, আন্দোলনের সময় তিনি মূলত উত্তরার স্কুল ও মাইলস্টোনের শিক্ষার্থীদের কথা ভেবেই রাস্তায় নেমেছিলেন।

অভিনেতার কথায়, ‘আমি যে বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম, যারা উত্তরার স্কুল বা মাইলস্টোনে পড়ে, তারা কেউ পলিটিক্স করছে না। তারা এখন পড়ালেখাই করছে। আমি ওই বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম। ওদের জন্য দরকার পড়লে আবার রাস্তায় নামব।’

তবে যারা ‘পাওয়ার প্র্যাকটিসে’ ছিলেন, তাদের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য রয়েছে বলেও জানান আরশ।

এদিকে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায়ও কথা বলেছেন আরশ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ‘মব’ বা দলবদ্ধ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত। বাঁধনের ঘটনাতেও তিনি এমন হামলাকে সমর্থন করেন না বলে জানান।

আরশ বলেন, ‘২০২৪-এর জুলাইতে দেশ যে পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থায় নেই। দেশ এখন শান্ত, নির্বাচিত সরকার আছে। ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে বিচার কেন করতে হবে?’

নারীদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা। তার মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরকে দেখার মানসিকতা তৈরি করা জরুরি।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা