রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর মেডিকেলে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর মেডিকেলে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর মেডিকেলে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  ‌ সকালে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
র‍্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা শাহীনুজ্জামান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মো. মাহবুবুল ইসলামসহ প্রতিষ্ঠানটির  শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী।
এ সময় চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। বাড়ি, কর্মস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়।

 

বিপুল চন্দ  

ফরিদপুর জেলা প্রতিনিধি